প্রকাশিত: ১৫/০৯/২০১৮ ৪:২২ পিএম

ঢাকা: দেশ আর জনগণকে অসম্মান করে বিদেশীদের কাছে নালিশ করে বিএনপির সংকীর্ণ মানসিকতা পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপিকে উদ্দেশ্য করে কাদের এ সময় তিনি বলেন, ‘আপনারা বাংলাদেশের রাজনীতিবিদ। দেশের গণতন্ত্র নিয়ে কোন নালিশ থাকলে আপনারা জনগণের কাছে নালিশ করুন কারণ ভোট দেবে জনগণ। বিদেশীরা কি বিএনপিকে ক্ষমতায় বসাবে? কোন বিদেশী শক্তি ক্ষমতায় বসাতে পারবে না।’

শনিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির ‘ওয়েব সাইট’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জনগণের প্রতি আস্থা থাকলে বিদেশী গিয়ে নালিশ করে দেশকে ছোট করার মতো ‘ছোট মানসিকতা’র পরিচয় দিতে পারতেন না বলেও অভিযোগ করেন কাদের।ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা স্বপ্ন নেক্সট জেনারেশন কিন্তু বিএনপির স্বপ্ন নেক্সট ইলেকশন । ক্ষমতা ছাড়া এরা কিছুই বুঝে না। বিএনপি নামক দলটি এবং তার দোসররা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করে।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদেশীদের কাছে গিয়ে নালিশ করার জন্য বিএনপির প্রতি সমালোচনা করে কাদের আরও বলেন, ‘দেশকে ছোট করবেন না।এবিষয়ে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘আমি আবারও জনগণের বিবেকের আদালতে এইসব বিষয়ে নালিশ করছি। আমি নালিশ করছি; আমার দেশের জনগণের বিবেকের আদালতে।

বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত বইয়ে বঙ্গবন্ধুর ছবি নেই, এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আমি জানি না। জেনে মন্তব্য করবো। আমাদের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক আছে। সেখানে নেত্রী কথা বলবেন। সেখানে হয়ত এটি আলোচনা হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা যদি মনে করি ফেসবুক বন্ধ করলে সব ঠিক হয়ে যাবে, সেটা ঠিক নয়।এটার ভালো এবং খারাপ দুটো দিকই আছে। খারাপ দিকটার মোকাবেলা করতে হবে। সম্প্রতি দুটো আন্দোলনে (কোটা সংস্কার ও নিরাপদ সড়ক) যে অপপ্রচার হয়েছে, সে অপপ্রচারের মুখে আমরা যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যথাযথভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছি। সাইবার এটাকের কাউন্টার করতে পারিনি।এই অভিজ্ঞতা থেকে বিজ্ঞান প্রযুক্তি উপকমিটি যে উদ্যোগ নিয়েছে, সামনে যেন এ গ্যাপগুলো পূরণ হয়, খেয়াল রাখতে হবে।

কাদের আরও বলেন, আজকের বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। উত্তরবঙ্গের ট্রেনযাত্রায় এটা প্রমাণ হয়েছে। ৮টি পথসভায় অন্তত লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। এর মধ্য দিয়ে জনগণ বুঝিয়ে দিয়েছে, আমরা শেখ হাসিনার সঙ্গে আছি, তার উন্নয়নে আমাদের আস্থা আছে।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির চেয়ারম্যান ড. মো. হোসেন মনসুরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সবুর, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেনসহ আরও অনেকে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...