প্রকাশিত: ০৮/১১/২০১৮ ৩:৩৩ পিএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক::
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর নবগঠিত রামু রিজিয়নের সদর দফতরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে বাহিনীটির নারায়নগঞ্জ ও গাজীপুর ব্যাটালিয়নেরও উদ্বোধন করেন তিনি। বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিজিবি সদর দফতর পিলখানায় পতাকা উত্তোলনের মাধ্যমে আঞ্চলিক সদর দফতর এবং ব্যাটালিয়ন দুটির পতাকা উত্তোলনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির একটি সুসজ্জিত দল সামরিক রীতিতে কুচকাওয়াজের মাধ্যমে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানায়। এর পর দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে বিজিবি তথা দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। এ উপলক্ষে বিজিবি সদর দফতর প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন প্রধানমন্ত্রী।

পরে পিলখানাস্থ বীর উত্তম ফজলুল রহমান খন্দকার মিলনায়তনে বাহিনীর সব স্তরের কর্মকর্তা এবং সদস্যদের নিয়ে দরবারে মিলিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি শুভেচ্ছা বক্তব্য দেন।

এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...