প্রকাশিত: ০১/১২/২০১৬ ৯:০৩ পিএম

নিজস্ব প্রতিবেদক::
সৈনিকলীগ জালালাবাদ ইউনিয়ন শাখার সভাপতিকে কারাগারে পাঠিয়েছে কক্সবজারের একটি আদালত। নারী নির্যাতন মামলায় তাকে জেল হাজতে প্রেরন করেছে বলে জানা গেছে   পুলিশ সুত্রে জানা যায়, সদর উপজেলার জালালাবাদ বাহারছড়া এলাকার নুরুল ইসলামের পুত্র মনজুর আলম নারী নির্যাতন মামলা যার নং ৫১২/১০ নিয়ে দীর্ঘদিন পলাতক ছিল। ৩০ নভেম্বর রাত ৮ টায় গোপন সুত্রে খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এ,এসআই পেয়ার উদ্দিন অভিযান চালিয়ে বাজারের স্কুল গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ।  ১ ডিসেম্ভর দুপুরে আদালতে নেওয়া হলে মাননীয় আদালত জামিন না মনজুর করে তাকে জেল হাজতে প্রেরন করে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এএসআই পেয়ার উদ্দিন গ্রেফতার ও কারাগারে প্রেরনের  সত্যতা স্বীকার করেন।  উল্লেখ্য, ৩০ নভেম্বর দুপুরের দিকে তাকে জালালাবাদ ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি করে একটি কমিটি অনুমোদন দেন উপজেলা সভাপতি সম্পাদক । অনুমোদনের ৬ ঘন্টা পরই তাকে গ্রেফতার করা হয়।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer