প্রকাশিত: ২০/০৪/২০১৭ ৬:৫৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আজ বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাঁর দল ফাঁকা মাঠে গোল দিতে চায় না। আশা করি আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। তারা অংশ নিলে দেশ-বিদেশে নির্বাচনের বিশ্বস্ততা ও ইমেজ বাড়বে।

তিনি বলেন, ‘আমাদের দলে কিছু জায়গায় কিছু সমস্যা আছে। আগামী নির্বাচনের আগে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুশৃঙ্খল করা হবে নেত্রীর নির্দেশের মাধ্যমে।’ তিনি বলেন, হাওর এলাকা পরিদর্শনে গিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেছেন সরকার কিছু করেনি। তিনি কিছু উদ্ভট কথা বলেছেন। দেশের রাষ্ট্রপতি তিনদিন ধরে হাওর এলাকায়।

তিনি বলেন, বিএনপি নির্বাচনের আগে শর্ত আরোপ করার সুযোগ পেয়েছে। তারা যদি বলে লেভেল প্লেয়িং ফিল্ড নাই, এটা নির্বাচন কমিশন অবশ্যই তৈরি করবে। তারা শর্ত দিচ্ছে নির্বাচনকালীন সহায়ক সরকারের। কিন্তু তা সংবিধানের কোথাও নেই। নির্বাচনে সেনাবাহিনীকে কোথাও নামানোর প্রয়োজন হলে নির্বাচন কমিশন তা করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সিলেটে আমি ২৭ মিনিট বক্তব্য দিয়েছি। কিন্তু সাংবাদিকরা তা না লিখে শেষের দিকের কাউয়ার বক্তব্যের কথা লিখেছেন। কাউয়া, ফার্মের মুরগি এগুলো মুখ্য বিষয় নয়, এটা গৌন বিষয়।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ , আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, আবদুস সোবহান গোলাপ, অসিম কুমার উকিল, সুজিত রায় নন্দী, আবদুস সাত্তার, দেলওয়ার হোসেন, সামসুর নাহার চাপা, রোকেয়া বেগম, এস এম কামাল, বিপ্লব বড়ুয়া প্রমুখ।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...