প্রকাশিত: ১৫/০৮/২০১৮ ১১:১৫ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:২০ পিএম

বিএনপি-জামায়াতকে বাংলাদেশের রাজনীতি থেকে নির্বাসনে পাঠানো হবে। নির্বাসনে পাঠাতে না পারলে আগুন সন্ত্রাস এবং জঙ্গি সন্ত্রাসের সম্ভাবনা থেকেই যাবে।
বললেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ছিল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। বঙ্গবন্ধুকে হত্যা করে জবরদখলকারী খুনিরা রাষ্ট্রের ভিত্তি ধ্বংস করার চেষ্টা করেছিল। একইসঙ্গে তারা বাংলাদেশের আত্মাকে হত্যা করার চেষ্টা করেছে। কিন্তু আত্মাকে হত্যা করতে পারেনি।
——————————————————-
আরও পড়ুন : বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে ধ্বংস করতে চেয়েছিলো খুনিরা : মোরশেদ আলম
——————————————————-
তিনি বলেন, জবরদখলকারী গোষ্ঠী সাম্প্রদায়িকতার ছুরিতে বারবার ক্ষত-বিক্ষত করেছে। তবে তারা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার হাতে বঙ্গবন্ধুর স্বপ্ন আবারো জীবন পেয়েছে।
জাসদ সভাপতি বলেন, বিএনপি ২১ আগস্ট শেখ হাসিনার ওপর হামলা করেছে। আগুন সন্ত্রাস করেছে, জঙ্গি সন্ত্রাস করেছে। অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচালের চেষ্টা করেছে। সেই সঙ্গে ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে খুনিদের সঙ্গে উল্লাস প্রকাশের করেছে। সুতরাং নিরাপদ বাংলাদেশ চাইলে বঙ্গবন্ধুর হত্যার রাজনীতি বহনকারীদের বাংলাদেশের রাজনীতি থেকে নির্বাসনে পাঠাতে হবে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...