প্রকাশিত: ২০/০৩/২০২১ ১২:৪৯ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী মারা গেছেন। (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে( সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি বিডি২৪লাইভকে নিশ্চিত করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এর আগে গত ১৪ মার্চ বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হন। এসময় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়।

ঐসময় তার স্ত্রী ডা. সিমকি জানিয়েছিলেন, এখনও তার অবস্থা ভালো না। পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করায় গত ১২ মার্চ বিকেলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন অবস্থার অবনতি হওয়া আইসিইউতে নেওয়া হয়। তিনি গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে আছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer