প্রকাশিত: ২১/০৩/২০১৭ ১১:০০ এএম

চকরিয়া প্রতিনিধি::

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির টিউবওয়েলে পা পিছলে আয়েশা আক্তার লাকী (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১টার দিকে চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের হালকাকারার মৌলভীরচর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম ঘটনাটি নিশ্চিত করেছেন। আয়েশা ছিদ্দিকা ওই এলাকার আবদুস ছালামের মেয়ে এবং চকরিয়া পৌরসভার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী।
নিহতের বাবা আবদুস ছালাম জানান, তার মেয়ে সোমবার দুপুরে বাড়ির টিউবওয়েলে গোসল করতে যায়। এ সময় হঠাৎ পা পিছলে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাকে তাৎক্ষনিক চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো.কামরুল আজম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসআই এনামুল হককে দিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer