প্রকাশিত: ২৬/০৭/২০১৮ ২:০৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৪ এএম

ডেস্ক রিপোর্ট::
বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে মানিকঝুড়ি এলাকায় আমতলী–কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

তাৎক্ষণিকভাবে আমতলী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম বাদল জানান, বাস-মাহেন্দ্র সংঘর্ষে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- আমতলী উপজেলার চাড়িকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার (৩৫), তালতলী উপজেলার বগি গ্রামের সানু মৃধা (৭০), একই গ্রামের চান মিয়া (৪৮) এবং তালতলী উপজেলার কড়ইবাড়ি গ্রামের রুস্তুম। নিহত অপর দু’জনের মধ্যে তিন মাসের এক শিশু ও একজন পুরুষ (বয়স আনুমানিক ৪৫)।

তিনি আরও জানান, নিহত শিশুটির মা ফাহিমা আক্তারসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শংকর দাস জানান, মানেন্দ্র চালক হানিফকে (৪১) গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...