প্রকাশিত: ০৩/১০/২০১৬ ২:০৮ পিএম , আপডেট: ০৩/১০/২০১৬ ২:১৯ পিএম

12আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তবর্তী পাঞ্জাব প্রদেশের বামিয়াল গ্রাম থেকে চিঠিসহ পাকিস্তানি একটি কবুতর আটক করেছে।

উর্দু ভাষায় লেখা ওই চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি দেয়া হয়েছে বলে দাবি করেছে বিএসএফ। চিঠিটি উদ্ধার করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর দু’দিন আগে পাঞ্জাবের গুরুদাসপুর থেকে দুটি বেলুন উদ্ধারের দাবি জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বলা হয়, বেলুনে লেখা ছিল, মোদি আপনি আমাদেরকে ১৯৭১ সালের সেই জনগণ মনে করবেন না। এখন পাকিস্তানের প্রতিটি শিশু ভারতের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত রয়েছে।

কবুতর আটক ও চিঠি উদ্ধারের বিষয়ে পাঠানকোটের পুলিশ ইন্সপেক্টর রমেশ কুমার জানান, ধূসর রঙের কবুতরটিকে বিএসএফ’র ফাঁড়ির কাছ থেকে আটক করা হয়। কবুতরটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...