উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ৩:০৩ এএম

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখায় সশস্ত্র সংঘবদ্ধ সন্ত্রাসীরা হামলা চালিয়ে এক কোটির বেশি টাকা এবং নিরাপত্তায় ব্যবহার করা ১৪টি আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে গেছে। এছাড়া ব্যাংক ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলা সদরের সোনালী ব্যাংকে এই ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টায় তারাবির নামাজ চলাকালে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাংকটির গ্রিল ভেঙে লকারে থাকা টাকা, নিরাপত্তায় ব্যবহার করা ১৪টি আগ্নেয়াস্ত্র লুট করে ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ ব্যাংকটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

!

রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাত সাড়ে ৮টায় তারাবি নামাজের সময় শতাধিক কেএনএফ সদস্য চতুর্দিকে ঘেরাও করে সবার মোবাইল কেড়ে নিয়ে পুলিশ ও আনসার সদস্যের অস্ত্র লুট করে সোনালী ব্যাংক ম্যানেজার মো. নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দিদারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেইলকে জানান, ব্যাংকটিতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা ১৪টি আগ্নেয়াস্ত্র ও ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছে।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, ব্যাংক লুটের কথা তিনি জেনেছেন। তবে কত টাকা এবং কয়টি অস্ত্র লুট হয়েছে সুনির্দিষ্টভাবে জানতে পারেননি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

ডাকাতরা কত টাকা নিয়ে গেছে সেটার পরিমাণ সম্পর্কে দায়িত্বশীল কেউ কিছু জানাতে পারেননি। তবে একটি সূত্রে জানা গেছে, এক কোটির বেশি টাকা নিয়ে গেছে ডাকাতরা।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয়রা আতঙ্কে রয়েছেন। পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করেছে

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer