প্রকাশিত: ১৫/০৫/২০১৬ ১১:৩০ এএম

imagesবান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের পাবত্য জেলার বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক’সহ ৩ জনকে আটক করা হয়েছে। শনিবার রাতে নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন- হ্লামং চাক (৩২), জিয়া উদ্দিন (২৮) এবং আবদুর রহিম (২৯)। আটকরা সকলেই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে জানাগেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বৌদ্ধ ভিক্ষু’কে হত্যার ঘটনায় চাক সম্প্রদায়ের একজন’সহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত: গত শনিবার ভোর রাতের কোনো এক সময়ে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাকপাড়া বৌদ্ধ বিহারের (ক্যায়াং) প্রধান ভিক্ষু মংসই উ চাক (৭৫) গলা কেটে হত্যা করে দূর্বত্তরা। সকালে পূজারীরা ভিক্ষু’র জন্য খাবার নিয়ে বিহারে গিয়ে লাশ দেখতে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনায় ভিক্ষু’র ছেলে চিংসাউ চাক শনিবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...