প্রকাশিত: ১৩/০৭/২০১৮ ৭:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৭ এএম

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে সড়ক দুর্ঘটনার চালকসহ ১১জন আহত হয়েছে। শুক্রবার সকালে যৌথ খামার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান,ঢাকা থেকে বান্দরবানের উদ্যেশে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহন বাসের সাথে বান্দরবান থেকে ছেড়ে যাওয়া আদিল এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসে অবস্থানরত ১১ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় আদিল এন্টারপ্রাইজের ড্রাইভার মো:শফি উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনা পরপরই স্থানীয় বাসিন্দা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্বার করে বান্দরবান সদর হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে।

আহতরা হলেনআদিল এন্টারপ্রাইজের ড্রাইভার মো:শফি (৪৩ ) মো: শাহআলম (৬০) সাজু শীল (২২) মো: আবদুল হালিম (৪১) মো: মোশারফ হোসেন (৪৪) মো: শাহআলম (৪০) খালিদ হোসেন (১০) শাহরিয়া হোসাইন (১৪) রোকেয়া বেগম (৩৫ ) গুলতাজ বেগম (১৪) মোহাম্মদ আলী ৩৫

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো:ফরহাদ উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই আমরা বান্দরবান কেরানীহাট সড়কের যৌথ খামার এলাকায় যাই এবং সেখান থেকে আহত অবস্থায় যাত্রীদের সবাইকে উদ্বার করি এবং বান্দরবান সদর হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করি ।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer