ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৪/২০২৫ ৬:১৬ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। বহিঃনিরীক্ষকের অডিটে বিভিন্ন অনিয়মে তার সম্পৃক্ততা পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

রোববার (৬ এপ্রিল) ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ব্যাংকটির একাধিক কর্মকর্তা।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সদস্য জানান, ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর থেকেই এমডি মুনিরুল মওলাকে অপসারণের দাবি ছিল। সে অনুযায়ী আন্দোলনও করে আসছিলেন কর্মকর্তারা। আমরা এ বিষয়ে পদক্ষেপ নিতে বহিঃনিরীক্ষকের অডিট রিপোর্টের জন্য অপেক্ষায় ছিলাম। এখন প্রতিবেদন শেষ পর্যায়ে। অডিট রিপোর্টে এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি এবং নাবিল গ্রুপের ঋণ জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। এসব কারণে তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক একসময় দেশসেরা আর্থিক প্রতিষ্ঠান ছিল। এখন ‘দুর্বল’ হিসেবে চিহ্নিত হয়েছে। এর পেছনে যাদের ভূমিকা রয়েছে তাদের অন্যতম এমডি মুনিরুল মওলা। তার বাড়ি চট্টগ্রামে হওয়ার সুবাদে ২০১৭ সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর পরই তিনি অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন। ব্যাংকটির আর্থিক অবস্থার অবনতির পেছনে অন্যতম একজন ছিলেন তিনি।

২০১৭ সালের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংক দখল করে এস আলম গ্রুপ। দখলে সহযোগিতায় ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির ও এক গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তা। এরপর ইসলামী ব্যাংক থেকে ৯১ হাজার কোটি টাকা বের করে নেয় এস আলম গ্রুপ। ওই সময় থেকে ব্যাংকটিতে প্রভাবশালী হয়ে ওঠেন মুনিরুল মওলা। এস আলম গ্রুপের সহায়তায় তাকে দ্রুততার সঙ্গে পদোন্নতি দিয়ে প্রথমে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, পরে ২০২০ সালের ডিসেম্বরে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer