প্রকাশিত: ১০/০১/২০২০ ৭:৫১ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়ায় ভুট্টা চাষের আবাদ ব্যাপক হারে বেড়েছে। বাণিজ্যিক ভাবে আগাম চাষ করে বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে। আর্থিক ভাবে লাভবান হওয়ায় চাষীদের মুখে হাসি ফুটেছে।

কৃষি সম্প্রসারণ বিভাগ জানান চলতি রবি মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে ২ শত ৫০ একর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়েছে।
স্থানীয় চাষীদের মতে ব্যাপক সফল পাওয়ায় ভুট্টা চাষে দিন দিন আগ্রহ বেড়েছে।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে রত্না পালং ইউনিয়নের ভালুকিয়া পালং, তুলাতুলি, চাকবৈটা, গয়ালমারা রাজাপালং ইউনিয়নের তুতুর বিল দরগাহ বিল, কুতুপালং পালংখালী ও হলদিয়া পালং ইউনিয়নে ব্যাপক ভুট্টা চাষের আবাদ হয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তক আহমদ জানান, উন্নত জাতের বীজ, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও প্রযুক্তি ব্যবহার করায় এ মৌসুমে অধিক ফলন উৎপাদন হয়েছে।

SUGGESTED NEWSMgid

অ্যান্টি এজিং গোপন সত্যই সহজ। এটি প্রতিদিন ব্যবহার করুন
Goji Cream
ভালুকিয়া থিমছড়ি এলাকার চাষী হারুন-অর-রশিদ বলেন, আবহাওয়া পরিবেশ অনুকূল থাকায় আগাম ভুট্টা চাষ করে বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে। এতে করে খরচ ফুসিয়ে আর্থিক ভাবে লাভবান হয়েছে স্হানীয়রা ।

উপ সহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের বলেন, আগের চেয়ে উপজেলার সবখানেই ভুট্টা চাষের আবাদ বেড়েছে। বাণিজ্যিক ভাবে চাষ করে ফলন উৎপাদনেও সফল হচ্ছে চাষীরা।

চাষী হাবিবুর রহমান বলেন, ভুট্টা চাষ করে আর্থিক ভাবে লাভবান হওয়ায় বিস্তৃর্ণ জমিতে চলতি মৌসুমে ব্যাপক আগাম চাষ হয়েছে।

খোঁজ খবর নিয়ে জানা যায়, কার্তিক ও অগ্রহায়ন মাসে ভুট্টা চাষের মোক্ষম সময়। কম খরচে অল্প সময়ে সহজে ভুট্টা চাষ করা যায়। তেমন পরিচর্যা করতে হয় না। রোগ বালাইয়েরও ঝুকি নেই। একটু নজর দিলে অধিক ফলন উৎপাদন করা যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দিকী জানান, চাষীদেরকে ভুট্টা চাষে আগ্রহী করতে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। এ ছাড়াও আগ্রহীদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer