প্রকাশিত: ১১/০৮/২০১৮ ৭:০০ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩৩ পিএম

ঢাকা: রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি হটলাইন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হটলাইনে দু’দেশের মন্ত্রী পর্যায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য আলোচনা হবে। এছাড়া রোহিঙ্গাদের ফেরাতে যে ফরম তৈরি করা হয়েছে সেটা পূরণ করতে হবে তাদের নিজেদেরই।

শুক্রবার (১০ আগস্টা) নেপিদোয় বাংলাদেশ-মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর‌্যায়ের বৈঠকে এ আলোচনা হয়।

মিয়ানমারের স্টেট কাউন্সেলর অফিস থেকে এক বিবৃতিতে বৈঠকের বিষয়ে জানানো হয়েছে, বাংলদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর‌্যায়ের বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আবুল হাসান মাহমুদ আলী। আর মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটি স্টেট কাউন্সেলর অফিসের মন্ত্রী কিয়া তিন্ত সোয়ে।

বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। দু’দেশের মধ্যে এ বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি হটলাইন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এই হটলাইনে দু’দেশের মন্ত্রী পর‌্যায়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য আলোচনা হবে।

বৈঠকে রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানোর লক্ষ্যে যে ফরম তৈরি করা হয়েছে, সেটা আলোচনায় উঠে আসে। তবে এই ফরম রোহিঙ্গাদের নিজেদেরই পূরণ করতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনদিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল গত ৯ আগস্ট মিয়ানমার গেছেন। এই প্রতিনিধি দলে পররাষ্ট্র সচিব এম শহীদুলও রয়েছেন। দু’দেশের মধ্যে বিভিন্ন পর‌্যায়ে বৈঠকের পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের আবাসন সুবিধা,

চলাফেরা ও জীবনযাত্রাসহ প্রত্যাবাসন প্রক্রিয়ার অগ্রগতিও দেখবে প্রতিনিধি দল।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer