ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/১২/২০২২ ৯:৩৩ এএম

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস বাংলাদেশের ৫১তম বিজয় দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বাংলাদেশ অন্যান্য দেশের জন্য অনুকরণীয় নজির হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষে তিনি এক বিবৃতিতে বলেন, ‘জাতিসংঘ অংশীদারিত্বের ক্ষেত্রে বাংলাদেশের পাশে রয়েছে।’ তিনি দেশে ও প্রবাসে অবস্থাররত সব বাংলাদেশি নাগরিককে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

জাতিসংঘ সমন্বয়ক বলেন, ‘সদ্য স্বাধীন যুদ্ধ বিধ্বস্ত ও দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশ একটি অসাধারণ যাত্রা শুরু করে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। দেশটি জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে এলডিসি থেকে উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং বর্তমানে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে।’

বিবৃতিতে তিনি আরও লিখেছেন, ‘মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার অনেক আগে থেকেই মানবউন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সাফল্য দেশটিকে অন্যান্য দেশের জন্য অনুকরণীয় একটি নজির হয়ে ওঠেছে।’

বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘের উন্নয়ন এজেন্ডা এবং সারাবিশ্বে শান্তি কর্মসূচি বাস্তবায়নেও বাংলাদেশ অবদান রেখেছে। বাংলাদেশ বহুপাক্ষিকতা, জলবায়ু ন্যায্যতা এবং স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থের পক্ষেও সোচ্চার রয়েছে।’

এতে বলা হয়, ‘১৯৯৯ সালে বাংলাদেশের উত্থাপিত শান্তি-সংস্কৃতি প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং ২০০৮ সালে বাংলাদেশের প্রস্তাবে জাতিসংঘ সাধারণ পরিষদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃতি দিয়েছে।’

লুইস উল্লেখ করেন যে, ‘সবচেয়ে সুবিধাবঞ্চিতদের অধিকারের জন্য বাংলাদেশের সমর্থন রয়েছে এবং দেশের সংবিধানে গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে ওঠার জন্য দেশের অঙ্গীকার বিধৃত রয়েছে। এতে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার পাশাপাশি মানুষের মর্যাদা ও মূল্যবোধের সম্মান রক্ষা নিশ্চিত করা হয়েছে।’ খবর: বাসস

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...