প্রকাশিত: ২৩/০৫/২০১৮ ২:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৪ এএম
ইয়াবার চালানসহ আটক সন্দেহভাজন চোরাচালানী (ফাইল ফটো)
ইয়াবার চালানসহ আটক সন্দেহভাজন চোরাচালানী (ফাইল ফটো)

ডেস্ক নিউজ : বাংলাদেশে মাদক চোরাচালানী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে তা হঠাৎ করেই হয়নি। এর পেছনে রয়েছে মাদক সমস্যার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অভিপ্রায়।

এই অভিযানের পটভূমি ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ. টি. ইমাম বিবিসিকে বলছিলেন, এ বছর অন্তত তিনটি বক্তৃতায় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার কথা বলেছিলেন। তার ধারাবাহিকতাতেই এ অভিযান চলছে।

মাদকের সামাজিক ঝুঁকি বর্ণনা করে এইচ. টি. ইমাম বলেন, মাদক পাচারের সাথে মানব পাচার এবং বেআইনি অস্ত্রের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। প্রথমে আসে মানব পাচার, মানব পাচারের হাত ধরে আসে মাদক পাচার, এবং এই দুটিকে রক্ষা করার জন্য বেআইনি অস্ত্র আসে বলে তিনি উল্লেখ করেন।

এই অভিযানের সাফল্য বর্ণনা করে মি. ইমাম জানান, অভিযান শুরু হওয়ার পর প্রথম ১৮ দিনে ২২০০ ব্যক্তিকে আটক করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্ট এবং বিচারিক আদালতে ৬০০ জন মাদক ব্যবসায়ী ও মাদক ব্যবহারকারীর বিরুদ্ধে মোট ৪৮৬টি মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, অভিযানের প্রথম ১৮ দিনে পুলিশের সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছে ১৬ জন।

তবে বেসরকারিভাবে মাদক ব্যবসায়ী সন্দেহে এপর্যন্ত ৩৮জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...
Single Page Footer