মেরিন ড্রাইভে চান্দের গাড়ি দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, স্ত্রী-সন্তানসহ আহত ১৩
মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকায় চান্দের গাড়ি দুর্ঘটনায় হাবিবুর রহমান হাবিব নামে ঢাকার এক ব্যবসায়ী নিহত ...

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে রাখাইনের আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) উপস্থিতি নেই। আমরা বাংলাদেশে আরসা দেখিনি।
রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, আমরা দেখতে চাই কারা কারা আরসা। জাতিসংঘের প্রতিনিধি যদি বলে থাকেন, তাহলে তারা দেখিয়ে দিক, আমরা দেখি।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা রোহিঙ্গাদের ফ্রি মোবালিটি (অবাধ চলাচল) দিতে রাজি নই। তারা (জাতিসংঘসহ অন্যান্য বিদেশি সংস্থা বা দেশ) যদি কেউ রোহিঙ্গাদের উন্নত জীবন দিতে চান, তাহলে তাদের নিয়ে যাক।তিনি আরও বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে আমরা প্রত্যাশা করছি। বাংলানিউজ
পাঠকের মতামত