উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/১১/২০২২ ৭:১৯ এএম

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাত করেছেন সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ।

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সাক্ষাত হয় বলে পররাষ্ট্র মন্ত্রলায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান এবং বাংলাদেশ সফরের জন্য তাকে ধন্যবাদ জানান।

বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে সম্পর্ক জোরদারে সৌহার্দ্যপূর্ণ সমর্থনের জন্য সৌদি বাদশাহ ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে অভিন্ন পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে নিরাপত্তা সহযোগিতার জন্য সৌদি আরবের আগ্রহ সম্পর্কে অবহিত করেন উপমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ।

পররাষ্ট্রমন্ত্রী তাকে উল্লেখ বলেন, বাংলাদেশ সরকার বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা, শিক্ষা ও সংস্কৃতি, বিদ্যুৎ ও জ্বালানি, বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

আব্দুল মোমেন উপমন্ত্রীকে আরও বলেন, বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশে স্বাগত জানাতে অপেক্ষা করছে।

দুদিনের সফরে শনিবার বিকালে ঢাকায় পৌঁছান সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী। তার সফরে দুটি চুক্তি হতে যাচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে, নিরাপত্তা সহযোগিতা নিয়ে। অন্যটি সৌদির ‘রোড টু মক্কা’ উদ্যোগ অর্থাৎ হজযাত্রীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা ঢাকা থেকেই শেষ করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেটির আনুষ্ঠানিক চুক্তি।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...