প্রকাশিত: ১৫/১০/২০১৯ ৯:৫৬ এএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজন নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নাম সাদিয়া আখতার পিংকী। তিনিই বাংলাদেশের প্রথম হিজড়া ভাইস চেয়ারম্যান

পঞ্চম ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শরিফুন্নেছা মিকি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রিয়াজ হোসেন।

জানা গেছে, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকী খাতুন তৃতীয় লিঙ্গের। তিনি এবার কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন। তিনিই বাংলাদেশের প্রথম ভাইস চেয়ারম্যান।

এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা ইসলাম ও মোছা. রুবিনা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী শরিফুননেছা মিকি ২৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুর রাজ্জাক পেয়েছেন ৩ হাজার ৫৫২ ভোট।

তিনি বলেন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত ফারুক হোসেন রিয়াজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের সাদিয়া আখতার পিংকী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...