প্রকাশিত: ১১/০৩/২০১৮ ১০:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৫ এএম

ডেস্ক রিপোর্ট ::
বিশ্ব মেধা তালিকায় আবারও স্থান পেয়েছে বাংলাদেশের হাফেজ আবু রাইহান। সে উত্তরাস্থ তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার আত-তাসমী শাখার ৫ম শ্রেণির ছাত্র।
কাতার তিঝান আন-নূর বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮ এ ক্বিরাত ও হিফজ বিভাগে বিশ্বের ৫১টি দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে আবু রাইহান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূতসহ অন্যান্য অতিথিরা। তাদের নিকট থেকে আবু রাইহান সদন ও পাঁচ লক্ষ টাকার আর্থিক মূল্যমান পুরস্কার গ্রহণ করে।
আবু রাইহান নেত্রকোনার সন্তান কৃতি সন্তান। তার বাবার নাম হাফেজ নূরুল ইসলাম ও মায়ের নাম ফাতেমা বেগম।
জানা যায়, তার বাবা দীর্ঘদিন যাবত নিখোঁজ থাকায় তার মা তাকে অনেক কষ্টে মানুষ করেছেন। লেখাপড়ার ক্ষেত্রে তাকে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনও অনেক সহযোগিতা করে।
আজ রাত (১১ই মার্চ, ২০১৮) ১২টায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
এ বছর কাতার আন্তর্জাতিক ক্বিরাত ও হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০১৮ এ অংশগ্রহণের জন্য বাংলাদেশের তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসার তিনজন ছাত্র নির্বাচিত হয়। তারা হলো- তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা তাসমী’শাখার মো. ইয়াকুব হোসেন তাজ, আবু রাইহান এবং তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা, কক্সবাজার শাখা থেকে রিফাত মোহাম্মদ নাঈম। তাদের মধ্যে সেরা কৃতিত্ব পায় আবু রাইহান।

পাঠকের মতামত

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক, ২২৫০ কেজি মাছ জব্দ

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে ...

রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলার রায় ঘোষণা ...

হিন্দু নারীকে বিয়ে করলেন জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ নিধি রাজদান নামে এক হিন্দু নারী সাংবাদিককে ...

আরসার আতঙ্কে বাংলাদেশ সীমান্তের ২০ গ্রাম সরাতে চায় আরাকান আর্মি

মিয়ানমারের জান্তা বাহিনীর হাত থেকে রাখাইন রাজ্যের হাতছাড়া হওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনীর নতুন করে শুরু ...