প্রকাশিত: ১৮/০৬/২০২০ ১২:৫৯ পিএম

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,
রামু উপজেলার বাঁকখালী নদী হয়ে বানের পানিতে ভেসে আসা অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮ টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বাঁকখালী নদীর খালেকুজ্জামান সেতুর দক্ষিণ পাশে স্থানীয় লোকজন মৃতদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পরে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। হতভাগা মহিলার আনুমানিক বয়স ২৮-৩০ বছর। তবে, মহিলাটি পাগল বলে ধারণা স্থানীয়দের।
অনেকে মহিলাটিকে বেশ কয়দিন আগে নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া বাজার ও আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছে।
গর্জনিয়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে গর্জনিয়া ফাঁড়ির এক দল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। বন্যার পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। পরে যাচাই-বাছাই করে পাগল এই মহিলার কোন ওয়ারিস না পেয়ে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বেওয়ারিশ মহিলার লাশটি দাফন করা হয়।

পাঠকের মতামত

বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতায় এগিয়ে যাওয়ার প্রত্যয়দৈনিক আজকের কক্সবাজার বার্তা গণমানুষের কন্ঠস্বর হয়েই থাকবে

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ...

২৮ মামলার আসামি টেকনাফের নুরুল হুদার এবার দুর্নীতি মামলায় কারাদণ্ড

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নুরুল হুদাকে ...
Single Page Footer