ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০২/২০২৪ ৩:৪২ পিএম

দেশের প্রখ্যাত আলেমেদ্বীন ও মুফাসসিরে কোরআন মাওলানা লুৎফর রহমান ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরিবারের সদস্যরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন।

বুধবার সকাল পৌনে ১০টায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন বলে নিশ্চিত করেছেন তার ছোট ছেলে আবু সালমান মোহাম্মদ আম্মার।

আবু সালমান মোহাম্মদ আম্মার জানান, তার বাবা সকালে হটাৎ মাথা ঘুরে পড়ে যান। সাথে সাথে বাড়ির লোকজন তাকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান যে তিনি ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন।

পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে মাওলানা লুৎফর রহমানকে নিয়ে ঢাকার ধানমন্ডি ইবনেসিনা হাসপাতালের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

তিনি আরো জানান, ২০২১ সালে একবার মাইনর স্ট্রোকে আক্রান্ত হন তার বাবা। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি এ-ও জানান, আজ মেজর ব্রেনস্ট্রোক করেছেন তার বাবা। তিনি পরিবারের পক্ষ থেকে তার বাবা মাওলানা লুৎফর রহমানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...