প্রকাশিত: ০৪/০৫/২০১৯ ৭:৩৩ এএম

ময়মনসিংহের নান্দাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হযরত আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৩ মে) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী নান্দাইল উপজেলার সাভার গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ ১০টি মামলা রয়েছে।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সাভার এলাকার একটি কমিউনিটি ক্লিনিকের পিছনে শুক্রবার রাত ১টার দিকে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে- এমন খবর পেয়ে নান্দাইল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দুটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেরে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় হযরত আলীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কামাল আকন্দ আরও জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি কার্তুজ, ১৫ রাউন্ড গুলি, তিনশ গ্রাম হেরোইন ও দুইশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাইদুল ইসলাম ও শফিকুল ইসলাম নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...
Single Page Footer