প্রকাশিত: ২৮/০৫/২০১৮ ৩:১২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৩ এএম

ডেস্ক রিপোর্ট::
মাদক বিরোধী অভিযান চলাকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এনামুল হক ভূইয়া ওরফে দোলন (৩৫) নামের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ১টার দিকে জেলার দেবিদ্বার উপজেলা সদরের অদূরে পশ্চিম ভিংলাবাড়ি এলাকায় গোমতী বাঁধে এ ঘটনা ঘটে।

নিহত দোলন উপজেলার ভিংলাবাড়ি (মির্জানগর) গ্রামের মৃত আবদুল্লা ভূইয়ার ছেলে।

দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জাগো নিউজকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার করতে সহকারী পুলিশ সুপার (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল) শেখ মোহাম্মদ সেলিমের নেতৃত্বে তিনিসহ (ওসি) পুলিশের একটি দল উপজেলার পশ্চিম ভিংলাবাড়ি এলাকায় গোমতী বাঁধে অবস্থান নেন। পরে সেখানে মাদক ব্যবসায়ী দোলনসহ তার সহযোগীরা পৌঁছলে তাদের আটকের চেষ্টা করে পুলিশ। এসময় দোলন ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় ২৩ রাউন্ড শাটগানের গুলি চালায়। এতে মাদক ব্যবসায়ী দোলন গুলিবিব্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, ওই অভিযানের সময় থানার এসআই যুবরাজ বিশ্বাস, পুুলিশ সদস্য গনেশ, মনির ও রাজ্জাক আহত হয়েছেন।

নিহত দোলনের বিরুদ্ধে দেবিদ্বার ও মুরাদনগর থানায় ১২টি মাদকের মামলা রয়েছে বলেও ওসি জানিয়েছেন।

উল্লেখ্য, কুমিল্লায় গত এক সপ্তাহে কথিত বন্দুকযুদ্ধে নয়জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এর মধ্যে কোতয়ালীতে তিনজন, ব্রাহ্মণপাড়ায় দুইজন, চৌদ্দগ্রামে একজন, সদর দক্ষিণে একজন, বুড়িচংয়ে একজন এবং দেবিদ্বারে একজন নিহত হন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...
Single Page Footer