প্রকাশিত: ১৫/০৬/২০১৮ ১১:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৩ এএম

নিউজ ডেস্ক::
সদর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শহরের মালগ্রাম উত্তরপাড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত রেজাউল করিম ওরফে ডিপজল একজন মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে সদর থানায় আটটি মামলা রয়েছে। এর মধ্যে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের মামলাও রয়েছে।
আজ শুক্রবার সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী দাবি করেন, গতকাল রাতে শহরের মালগ্রাম উত্তরপাড়া এলাকায় দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।
‘এ সময় ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী রেজাউল করিম ওরফে ডিপজলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন’, যোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer