প্রকাশিত: ২৬/০৬/২০১৮ ৭:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩১ এএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আলাদা দুটি স্থানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।
আজ (মঙ্গলবার) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার চিথলিয়া ও পাহাড়পুর গ্রামে এই ঘটনা ঘটে।
pran নিহতরা হলেন চিথলিয়ার জহুরুল ইসলামের ছেলে নাঈমুল ইসলাম এবং অপরজন একই এলাকার জোয়াদ হোসেন।
আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার এসএম মেহদী হাসান।
সোমবার চিথলিয়া এলাকায় অপহরণের ১৭ দিন পর নয় বছরের শিশু দেব দত্তের হাত-পা বাঁধা বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। ‘বন্দুকযুদ্ধে’ নিহত নাঈমের বাড়ি থেকেই ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশ ও মিরপুর থানা-পুলিশ এই ঘটনার পর থেকে অভিযান শুরু করে। অপহরণকারীদের অবস্থানের খবর পেয়ে চিথলিয়া ও পাহাড়পুর এলাকায় দুটি আলাদা অভিযান চালানো হয়।
এ সময় গোলাগুলিতে অপহরণকারী চক্রের দুজন গুলিবিদ্ধ হন। পরে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে তাদের মৃত্যু হয়।

পাঠকের মতামত

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...