প্রকাশিত: ১৫/০৭/২০১৬ ১২:৫০ পিএম

hospitalউখিয়া নিউজ ডটকম :

কক্সবাজারের চকরিয়া উপজেলার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী মো. ইউনুছ প্রকাশ ‘বনের রাজা ইনু’র লাশ উদ্ধার করা হয়েছে। ১৫ জুলাই শুক্রবার সকালে কক্সবাজার সদর হাসপাতালের সামনে একটি লাশ পড়ে থাকতে দেখেন হাসপাতালে কর্মচারীরা। তবে কার লাশ বা লোকটিকে কে মেরেছে তা কেউ বলতে পারেনি। অবশেষে এক সংবাদকর্মীর পেসবুকে দেখে লাশটি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের অধিবাসী মোহাম্মদ ইউনুছ প্রকাশ ইনু বলে নিশ্চিত করেছেন স্ত্রী জুবাইদা বেগম।
১৪ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় তার নিজ গ্রাম ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকা থেকে মোহাম্মদ ইউনুছ প্রকাশ ইনুকে আটক করেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উল্লেখিত সময়ে একটি কাল নোহা গাড়ি প্রবেশ করে পাগলিরবিল গ্রামের একটি চায়ের দোকান থেকে ইনুকে তুলে নিয়ে যায়। পরবর্তিতে তার স্বজনরা চকরিয়া থানায় যোগাযোগ করা হলে এব্যাপারে উদ্ধার অভিযান চলবে বলে জানান।
এব্যাপারে চকরিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন ডুলাহাজারা থেকে ইনু নামের একটি লোককে অজ্ঞাত সন্ত্রাসীরা তুলে নিয়ে যাওয়ার ঘটনা শুনেছি। উদ্ধার তৎপরতা চালাতে পুলিশ পাঠানো হয়েছিল বলে জানান তিনি।নিহত ইনু ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বলেও জানান স্থানীয়রা।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer