উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬/১১/২০২৩ ৬:৩৭ পিএম , আপডেট: ২৬/১১/২০২৩ ৬:৩৮ পিএম

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বহর থেকে ছিটকে পড়েছেন। তাঁর স্থলে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে মনোনয়ন দেওয়া হয়েছে। যদিও মহেশখালীর জনসভায় এসে আশেক উল্লাহ রফিককে সবার হাতে তুলে দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক সাবেক আওয়ামী লীগ নেতা মরহুম অ্যডভোকেট রফিক উল্লাহ’র ছেলে।

কক্সবাজার ৩ (সদর-রামু-ঈদগাহ) টানা চতুর্থবারের মতো মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

বহুল আলোচিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বদি কিংবা বদির ছেলে কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি। পেয়েছেন বদির স্ত্রী শাহীন আক্তার। এবার বদি নিজেই নির্বাচনী বহরে যুক্ত হতে চেয়েছিলেন।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...