প্রকাশিত: ২৪/০৭/২০২০ ৮:৪৮ পিএম , আপডেট: ২৪/০৭/২০২০ ৯:০০ পিএম

মহিউদ্দিন মাহী ::
পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়া উখিয়ার কুতুপালাংয়ের ইউপি সদস্য বখতেয়ার আহমদ ওরফে বখতেয়ার মেম্বারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় কুতুপালাংয়ে তাঁর জানাজায় প্রায় ৩০ হাজার মানুষ অংশ নিয়েছেন এমনটি জানিয়েছেন স্থানীয়রা। ওই সময় মানুষের ঢলের কারণে কুতুপালাংয়ের প্রধান সড়ক ২০ মিনিট পর্যন্ত বন্ধ থাকে।
শুক্রবার সকালে বকতিয়ার মেম্বারের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত করে তাঁর বাড়িতে বিকেল সাড়ে ৪ টায় নিয়ে যায়। এর আগে শুক্রবার (২৪ জুলাই) ভোরে টেকনাফের হ্নীলা ওয়াব্রাং-এ সৌদি প্রবাসী নুর হোসেনের আকাশী গাছের বাগানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন উখিয়ার কুতুপালং এলাকার মৃত কালা মিয়ার ছেলে বখতেয়ার উদ্দিন মেম্বার (৫৫) ও একই এলাকার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইউছুপ আলীর ছেলে রোহিঙ্গা মো. তাহের (২৭)।

পুলিশ দাবি করেছে, তারা দুজনই শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় ৫টি দেশে তৈরি এলজি, ইয়াবা বিক্রির ১০ লাখ নগদ টাকা, ১৭ রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ওইদিন রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং-এ অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্দা মো. ইউনুছকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। তার স্বীকারোক্তিতে পুলিশ উখিয়ার কুতুপালং ই- ব্লকে রোহিঙ্গা মো. তাহেরকে আটক করে।

তার মতে, শুক্রবার ভোরে তাদের নিয়ে হ্নীলার ওয়াব্রাং এলাকার সৌদি প্রবাসী নুর হোসেনের আকাশী গাছের বাগানে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

এসময় কয়েকজন পুলিশ সদস্যএ আহত হন। তখন আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজারে রেফার করেন এবং সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন।

ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। সুত্র: কক্সবাজার ভিশন

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer