প্রকাশিত: ২৪/০৭/২০১৮ ১০:৩৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:১৮ এএম

প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ- ২০১৮ উপলক্ষে আয়োজিত বিষয় ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতায় কক্সবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান শাখার ছাত্রী অর্পিতা শর্মা সুরেখা প্রথম স্থান অর্জন করেছে। কক্সবাজার জেলা প্রশাসন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে ২৪ জুলাই কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ কৃতিত্বের জন্য কক্সবাজার সরকারি কলেজের পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী অর্পিতা শর্মাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদ সম্পাদক রনজিত বিশ্বাস, ইংরেজি বিভাগের প্রভাষক মিঠুন চক্রবর্তী প্রমুখ।

কলেজ অধ্যক্ষ তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আরো অধ্যবসায়ের মাধ্যমে এ সফলতা অব্যাহত রাখার পরামর্শ দেন। বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় যাতে এ কৃতিত্ব ধরে রেখে কক্সবাজার সরকারি কলেজ তথা এ অঞ্চলের ভাবমূর্তি উজ্জ¦ল করা যায়, সে জন্য সহপাঠ্যক্রমে আরো অধিকতর মনোনিবেশ হওয়ার পরামর্শও দেন।

পাঠকের মতামত

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer