প্রকাশিত: ১৭/০৩/২০১৭ ১১:৫১ এএম

চট্টগ্রাম:
চট্টগ্রামের ফয়েজলেক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩২তরুণ-তরুণীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। অসামাজিক কর্মকান্ডের দায়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় চট্টগ্রাম নগরীর ফয়েজ লেক এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ । অসামাজিক কর্মকান্ডের দায়ে ৩২ জন কে আটক করে ভ্রাম্যমাণ আদালত যার ২২ জন কে অর্থদন্ড এবং ১০ জন কে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। ।ফয়েজ লেক গেস্ট হাউস,লেক ভিউ রিসোর্ট সহ মোট পাঁচটি রেস্টুরেন্ট থেকে এদের আটক করা হয়।ম্যাজিস্ট্রেটের উপস্থিতি বুঝতে পেরে ছদ্মবেশে থাকা রেস্টুরেন্ট/হোটেল ব্যাবস্থাপক পালিয়ে যায়। ফয়েজলেক এলাকায় অভিযানের খবর পেয়ে চট্টগ্রাম শহরের বহু হোটেল থেকে উধাও হয়ে যায় অনেক তরুণ-তরুণী। অভিযানে সহায়তা করেন নবম এপিবিএন এবং ব্যাটিলিয়ন আনসার।নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ সাংবাদিকদের বলেন, আমরা ফয়েজলেক এলাকায় অসামাজিক কর্মকান্ড যে হোটেলে চলছে সব খুব শীঘ্রই এসব অসামাজিক কাজ বন্ধ করতে বদ্ধ পরিকর।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer