প্রকাশিত: ১৩/০৭/২০১৮ ১০:৪৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৯ এএম

চট্টগ্রাম: ইয়াবাসহ পুলিশের বরখাস্ত হওয়া সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছ নগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) রাতে নগরের বহদ্দারহাট বাড়াইপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বন্দর জোন) আসিফ মহিউদ্দীন।

গ্রেফতার তিনজন হলেন, ২০১৬ সালে পুলিশ থেকে বরখাস্ত হওয়া এএসআই রিদুয়ানুল হক (৩৫), দুই সহযোগী গোলাম কিবরিয়া (৪২) ও আবু হেনা মোস্তফা (৩৫)।

আসিফ মহিউদ্দীন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ১ হাজার পিস ইয়াবাসহ পু্লিশ থেকে বরখাস্ত হওয়া রিদুয়ানুল হক ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

রিদুয়ানুল হক এর আগে ২০১৬ সালে ইয়াবাসহ নগরের আইচ ফ্যাক্টরি রোড থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যদের হাতে গ্রেফতার হয়েছিলেন। ২০১৭ সালের এপ্রিলে জেল থেকে জামিনে বের হয়ে ফের ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন বলে জানান আসিফ মহিউদ্দীন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer