প্রকাশিত: ১৬/০৩/২০১৭ ১১:৪৫ পিএম

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ করেছে ইমন হোসেন বাবু (২৩) নামে এক বখাটে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ণকলস গ্রামে ঘটনাটি ঘটেছে। একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, পূর্ণকলস গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও রাজাপুর অনার্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ইমন হোসেন বাবু বেশ কিছু দিন যাবত ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু স্কুলছাত্রী তাতে সাড়া না দেওয়ায় বাবু তার উপর ক্ষিপ্ত হয়। পরে মঙ্গলবার রাত দেড়টার দিকে মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যায়। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা বাবু ও তার দুই বন্ধু জাকির এবং দেলোয়ার হোসেন মুখ বেঁধে বাবুর নানা বাড়ির একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে।

বুধবার সকালে প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর থেকে বাবু ও তার বন্ধুরা পলাতক রয়েছে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক পার্থ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer