প্রকাশিত: ২৩/০৫/২০১৭ ২:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪৩ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
গত আট বছর ধরে সারাদেশে মোট সতের হাজার ছয়’শ পনেরটি পদে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক পদ শূন্য আছে। এরমধ্যে খুব শীঘ্রই ষোল হাজার শূন্য পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাথে মতবিনিময় ও শিক্ষক পদোন্নতি অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, পিএসসির নির্দিষ্ট কোটার বাহিরে ৬৫ শতাংশ শূন্যপদ পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে ঢাকা জেলার ৮৭ জন সহকারী শিক্ষককে পদোন্নতি দেয়া হয়।

মন্ত্রী জানান, সহকারী শিক্ষকদের মধ্যে থেকে জ্যেষ্ঠতার নির্ধারণের বিষয়ে উচ্চ আদালতে মামলা থাকায় গত আট বছর ধরে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া সম্ভব হয়নি। এমনকি শূণ্য পদের ৩৫ শতাংশ পিএসসি’র মাধ্যমে নিয়োগের কথা থাকলেও হয়েছে ১২ শতাংশের কম। ফলে প্রাথমিক বিদ্যালয় গুলোর শিক্ষার পরিবেশ নিশ্চিতে ব্যাহত হয়েছে। তাই শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয় ব্যবস্থাপনা সহ সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে খুব কম সময়ের মধ্যে ষোল হাজার শূণ্যপদে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেয়া হবে।

তিনি আরও বলেন, পদোন্নতির জন্য পিএসসিতে যে তালিকা দেয়া হয়েছে তাদের অনেকের চাকুরিই শেষ হয়ে যাচ্ছে। একারণে আমরা দ্রুততম সময়ের মাঝে এসব শিক্ষকদের পদোন্নতি দিবো। আলোচনা করার পর অর্থমন্ত্রী শিক্ষকদের নিয়োগ সহায়তায় আশ্বস্ত করেছেন। উচ্চ আদালতে মামলা ও শিক্ষকদের মাঝে রেশারেশির কারনে এসব শূণ্যপদ পূরণ করা সম্ভব হয়নি বলেও জানান মন্ত্রী।

পাঠকের মতামত

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটারে বসছে কাঁটাতারের বেড়া

মাদক চোরাচালান ও পাচার পুরোপুরি রোধ করতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ১০৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণসহ ...

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...

প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান-এরদোয়ান বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...

চট্টগ্রাম বোর্ডে প্রথম তামাম, তিনি কীভাবে পড়াশোনা করতেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেধাবী শিক্ষার্থী তামযীদ তাহসীন রেজা (তামাম) এবারের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মেধা ...

এইচএসসি পরীক্ষায় টেকনাফে এগিয়ে হ্নীলা জমিরিয়া, পিছিয়ে সেন্ট মার্টিন বিএন কলেজ

কক্সবাজারের টেকনাফে এইচ,এস,সি ও সমমানের পরীক্ষায় পাশের দিক দিয়ে মাদরাসা এগিয়ে রয়েছেন। মাদরাসায় পাশের হার ...