উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০৮/২০২২ ৭:৩৬ এএম

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে চালু হতে যাচ্ছে ঐতিহ্যবাহি কক্সবাজার ইনিস্টিউট ও পাবলিক লাইব্রেরি। ২৩ আগস্ট দুপুরে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ পরিদর্শনে এসে একথা জানান।

সাংবাদিকদের তিনি বলেন, পাবলিক লাইব্রেরির আবারো সাহিত্য, শিল্প ও সংস্কৃতির কার্যক্রমে মূখর হবে।

২৮ আগস্ট জেলা পরিষদ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান নবনির্মিত লাইব্রেরি নির্মাণ কাজ বুঝিয়ে দিবেন।

এসময় জেলা প্রশাসকের সাথে ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক-মেয়র মুজিবুর রহমান।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ সহকারী প্রকৌশলী সোহেল রানা, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি রেজাউল করিম, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা সুদীপ্তা ও কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ খোরশেদ আলম প্রমূখ।

পাঠকের মতামত

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...

ভুয়া এনআইডিতে রোহিঙ্গাদের পাসপোর্ট, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা

জালিয়াতির মাধ্যমে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহের পর ওই পরিচয়ে পাসপোর্ট বানাচ্ছেন কক্সবাজারের আশ্রয়শিবিরের রোহিঙ্গারা। ...

নিরাপত্তা জোরদারে টেকনাফের হ্নীলায় হচ্ছে সেনা ক্যাম্প, চলছে স্থান নির্ধারণের কাজ

কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের ...