প্রকাশিত: ০৭/০৫/২০১৭ ৩:৩৪ পিএম

নিউজ ডেস্ক::
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ৫৭ ধারা মানুষের বাকস্বাধীনতা হরণ করছে এমন প্রশ্ন উঠেছে। এজন্য এটি বাতিল করা হবে।

রোববার দুপুরে হবিগঞ্জে নবনির্মিত জুডিশিয়াল ভবন উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘এ আইনটি স্পষ্টকরণে নতুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হচ্ছে। এতে কারও বিরুদ্ধে অন্যায়ভাবে অহেতুক ব্যবস্থা নেয়ার কোনো ব্যবস্থা থাকবে।’

৫৭ ধারা বাতিলে চলমান মামলাগুলোর ভাগ্য সম্পর্কে তিনি বলেন, ‘একটি আইন বা এর কোনো ধারা বাতিল হলে, তার স্থলে নতুন যে আইনটি হবে তার আলোকে ব্যবস্থা নেয়া হবে।’

এ সময় শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার বিচার সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘এটি যাতে খুব তাড়াতাড়ি ন্যায়বিচারের সব আইনি প্রক্রিয়া শেষ করে এবং দ্রুত যাতে বিচার শেষ করা হয় প্রসিকিউশন সে ব্যবস্থা নেবে।’

পরে তিনি পায়রা ও বেলুন উড়িয়ে ভবন উদ্বোধন করেন। এরপর আইনমন্ত্রী জেলা আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশ ও জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...