প্রকাশিত: ০২/০৪/২০২০ ৫:০৩ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক, আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সাব্রীনা ফ্লোরা সহ সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে চলমান করোনা ভাইরাসজনিত সংকটে বিষোদগার করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় রাশেদুল আমিন (৪৩) নামক একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। বুধবার ১ এপ্রিল দিবাগত রাত ১২টার দিকে তাকে ঝাউতলা গাড়ির মাঠ এলাকার ২ নম্বর গলির ১১ নম্বর বাড়ির সাকুরা ভবন থেকে র‍্যাব তাকে আটক করে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে ‘সিরাজ সিকদার’ নামীয় একটি ফেইসবুক আইডি থেকে করোনা ভাইরাস সংক্রান্ত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। একইসাথে তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির জানান, ধৃত রাশেদুল আমিনকে বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১৫ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ১৫/২৯/৩১ নম্বর ধারায় র‍্যাব-১৫ এর নায়েব সুবেদার শ্রী সুকুমার রায় বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলায় দায়ের করেছে। মামলা নম্বর ০২/২০২০ ইংরেজি। মামলাটি গ্রহন করে তাকে আদালতে চালন দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওসি সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির।

ধৃত রাশেদুল আমিন বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জের ইসলামপুর ইউনিয়নের পালপাড়া। তার পিতার নাম-নুরুল আমিন এবং মাতার নাম-রশিদা বেগম।

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer