আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২

প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত ইনানীর মঞ্চ

উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১২/২০২২ ৫:৩৩ পিএম , আপডেট: ০৫/১২/২০২২ ৫:৩৪ পিএম

দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর বুধবার (৭ ডিসেম্বর) কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ৪ দিনের আন্তর্জাতিক ফ্লিট রিভিউ ২০২২ উদ্বোধন করবেন। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে উদ্বোধনস্থল বঙ্গোপসাগরের কক্সবাজারের ইনানী মোহনা।

বাংলাদেশ নৌ বাহিনী জানিয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৮টি দেশের নৌ বাহিনী/মেরিটাইম-এর অংশগ্রহণে প্রথমবারের মতো এ আয়োজন। এতে বাংলাদেশসহ ২৮ দেশের ৪৩টি যুদ্ধজাহাজ, ২টি বিএন এমপিএ, ৪টি বিএন হেলিকপ্টার অংশ নেবে।

অংশ নেয়া রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ ছাড়া রয়েছে, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মিশর, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মায়ানমার, নাইজেরিয়া, নেদারল্যান্ডস, ওমান, প্যালেস্টাইন, সুদান, সৌদি আরব, সিঙ্গাপুর, শ্রীলংকা, তানজানিয়া, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ও যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: অসম্ভবকে সম্ভব করাই বাঙালির চরিত্র: প্রধানমন্ত্রী

‘সীমানা ছাড়িয়ে বন্ধুত্ব’ – এ প্রতিপাদ্য নিয়ে এবারের আন্তর্জাতিক ফ্লিট রিভিউ কক্সবাজারকে পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্ব দরবারে নতুন করে পরিচয় করে দেবে এমন অভিমত নৌ বাহিনীর।

বুধবার প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ফ্লিট রিভিউর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সোমবার অনুষ্ঠানস্থল ইনানীতে নির্মিত জেটিটি বিভিন্ন দেশের পতাকাসহ নানাভাবে সাজানো দেখা যায়। একই সঙ্গে বঙ্গোপসাগরে নৌ বাহিনীর জাহাজ অবস্থান নিতে দেখা গেছে।

ওইদিন আন্তর্জাতিক নৌ মহড়ার উদ্বোধন শেষে কক্সবাজার সমুদ্র সৈকতের নিকটবর্তী লাবণি পয়েন্টে শহীদ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পাঠকের মতামত

 

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...