প্রকাশিত: ২০/০৭/২০২২ ৯:৪৯ এএম


প্রধানমন্ত্রীকে কটূক্তি, ৫ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
কক্সবাজারের পেকুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের মন্ত্রীদের কটূক্তির অভিযোগে বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পাঁচ বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন। মামলায় পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস চৌধুরী, পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, মগনামা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের হেলালি ও মগনামা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল কবির।

মামলার বাদী আবুল কাশেম বলেন, গত শনিবার বিকেলে মগনামা ইউনিয়ন পরিষদ ভবনের নিচতলায় ইউনিয়ন মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আওয়ামী লীগ দলকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্রী ভাষায় কটূক্তি করেন। মামলার অপর আসামিদের যোগসাজশে সরকারি প্রতিষ্ঠানের ভবনে দাঁড়িয়ে তার এ ধৃষ্টতা দেশের প্রচলিত আইনে অপরাধ। তাই সরকারপ্রধানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এই মামলা করেছি।

এদিকে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী দাবি করেন, পরিষদ ভবনে বিএনপির এ রাজনৈতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তিনি অবগত ছিলেন না। ব্যক্তিগত কাজে তিনি ওই দিন কক্সবাজার অবস্থান করছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষরা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক আমাকে মামলায় ফাঁসিয়েছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীদের দিয়ে কটূক্তি করার অভিযোগে থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে এজাহার করা হয়েছে। এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...