ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৩/২০২৫ ১০:৩৬ এএম

কক্সবাজারের চকরিয়া থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় বদলি করা হয়েছে।

শনিবার (১ মার্চ) রাত ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ (ক্রাইম অ্যান্ড অপস্) মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় সংযুক্তির আদেশ জারি করেন।

অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ (ক্রাইম অ্যান্ড অপস্) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ দেন মনজুর আলম নামের এক স্থানীয় সংবাদকর্মী। তিনি জানান, তাকে থানায় আটক করে নির্যাতন করা হয়েছে। ওই সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোনকলের মাধ্যমে অভিযুক্ত ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ (ক্রাইম এন্ড অপস্) জানান, চকরিয়া থানার ওসিকে উখিয়া থানায় বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো তদন্ত করা হবে।

পাঠকের মতামত

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...
Single Page Footer