প্রকাশিত: ২৫/০৬/২০১৬ ৯:৩৭ পিএম

ঢাকা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি পদে এমপিদের না থাকা সংক্রান্ত বিষয়ে সুপ্রিমকোর্টের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এই মর্মে নির্দেশনা জারি করেছে যে, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং ইউএনও বা ডিসি’র যৌথ স্বাক্ষরে বেতনভাতা উত্তোলন করা যাবে।

আজ এক তথ্য বিবরণীর মাধ্যমে মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করে।

তথ্য বিবরণীতে আরো উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর ৬(খ) এবং ৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী কোন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি উত্তোলনে সমস্যার সৃষ্টি হলে, সে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জেলা পর্যায়ে জেলা প্রশাসক ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অধ্যক্ষ/প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে উত্তোলন করা যাবে।

সুপ্রিমকোর্টের সিদ্ধান্তের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি স্থানীয় সংসদ সদস্য এবং অধ্যক্ষ/প্রধানশিক্ষকের যৌথ স্বাক্ষরে উত্তোলন করা হতো।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer