প্রকাশিত: ১৪/০৬/২০২০ ৬:৪২ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৪০০ এর বেশী সন্দেহজনক করোনা ভাইরাস রোগীদের নিকট হতে সংগ্রহকৃত নমুনা টেস্টের জন্য জমা রয়েছে। যা ল্যাবের স্বক্ষমতার চেয়ে অনেক বেশি। এ সংরক্ষিত নমুনার জট কমাতে আগামী এক সপ্তাহ পর্যন্ত প্রতি উপজেলা হতে সীমিত আকারে ২০ টির বেশী সন্দেহজনক করোনা ভাইরাস রোগীর নিকট হতে নমুনা সংগ্রহ না করতে কক্সবাজার জেলার ৮টি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান ১৪ জুন ৯০৭৭/৮ নম্বর স্মারকে একটি পত্র দিয়েছেন। পত্রের কপি মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, পরিচালক, রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট, পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম বিভাগ, জেলা প্রশাসক, কক্সবাজার, অধ্যক্ষ, কক্সবাজার মেডিকেল কলেজ, পুলিশ সুপার, কক্সবাজার, মেয়র, কক্সবাজার পৌরসভা, তত্বাবধায়ক কক্সবাজার জেলা সদর হাসপাতাল-কে দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer