প্রকাশিত: ১৫/০১/২০২০ ৪:১৭ পিএম , আপডেট: ১৫/০১/২০২০ ৪:১৯ পিএম

গত ১৪ জানুয়ারি উখিয়া নিউজ ডটকম ও কক্সবাজার নিউজ ডটকম সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এবং ১৫ জানুয়ারি কক্সবাজারের স্থানীয় পত্রিকায় উখিয়ায় অঢেল সম্পদ ও অর্থশালীর উত্থান নিয়ে তোলপাড়,,, প্রশাসন বেমালুম’ শীর্ষক প্রকাশিত সংবাদে ভবনের যে ছবি ছাপা হয়েছে তা নিয়ে ভিন্নমত পোষণ সহ ব্যাখ্যা এবং প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদকারীরা জানান, দীর্ঘ ২১ বছর সৌদি আরবে প্রবাস জীবনে কষ্টার্জিত উপার্জন নিয়ে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। সুতরাং উল্লিখিত সংবাদের সাথে ছবির কোন মিল নেই। কারণ এটা কেউ হঠাৎ টাকা আয় করে নির্মান করেনি। দীর্ঘ বছর সৌদি আরবে উপার্জিত কষ্ট সাধনার মাধ্যমে ভবনটি নির্মাণ করা হয়। সেক্ষেত্রে ভবনটি প্রকাশিত সংবাদে সংযুক্তি করায় মালিককে হেয় করার চেষ্টা করা হয়েছে। এটা ঠিক হয়নি। তবে
প্রকাশিত সংবাদ প্রতিবেদনের বিষয়ে আমাদের কোনো দ্বিমত বা ভিন্ন মত নেই। শুধুমাত্র নিউজে ব্যবহারকৃত ছবিটি সঠিক না হওয়ায় ইহার প্রতিবাদ করছি । পরিশেষে প্রকাশিত সংবাদের উল্লেখিত ছবি নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ রইল।

নিবেদক
আব্দুস শুক্কুর ও
মোহাম্মদ আয়াজ
রাজাপলং, উখিয়া

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer