প্রকাশিত: ১০/০৭/২০১৯ ১:৫৮ পিএম

উখিয়া নিউজ ডটকমসহ কয়েকটি স্থানীয় দৈনিকে ‘এবার স্থানীয় ছেলে মেয়ের সাথে কটূক্তি করলেন এনজিও সংস্থা গণউন্নয়নের মিটফি’ শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে যেসব তথ্য বা অভিযোগ উল্লেখ করা হয়েছে, তার সাথে বাস্তবতার কোন মিল নেই। এরকম কোন ঘটনাও ঘটেনি। ৬ জুলাই চাকুরি ও উন্নয়ন দক্ষতা মেলার দিন আমরা সর্বোচ্চ সেবা দিয়েছি। তিনশতাধিক সিভি রিসিভ করেছি। নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করেনি, এমন প্রার্থীদের কাছে থেকেও আবেদনের হার্ডকপি রিসিভ করে আবেদনসমূহ আমাদের নিজস্ব রেজিস্ট্রারে নিবন্ধিত করেছি।
মিটফি (প্রকৃত নাম মাফতি শাহরিয়ার) শাহরিয়ারসহ অন্যান্যরা ওই দিন আমাদের নির্ধারিত স্টলে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সেবা দিয়েছে। ব্যক্তিভাবে মিটফি একজন কর্মঠ, স্বচ্ছ ও দক্ষ কর্মী। আমার দৃঢ় বিশ্বাস, অভিযোগ করার মতো সে কারো সাথে আচরণ করবেনা। তথাপিও অনাঙ্খিত ঘটনা বা আচরণ কারো সঙ্গে হয়ে থাকলে আমরা দুঃখিত।

মো: রোকনুজ্জামান জিল্লুল্লা
কো-অর্ডিনেটর
গণউন্নয়ন কেন্দ্র (GUK)

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...