প্রকাশিত: ০১/০৬/২০১৮ ৩:১৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৬ এএম

গতকাল ৩০মে দৈনিক কক্সবাজার পত্রিকা ও গত ২৯ মে অনলাইন পোর্টাল উখিয়া নিউজ ডট কম সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ঢাকায় ৫০ হাজার ইয়াবা সহ উখিয়ার বাবুল ও হেলাল আটক শীর্ষক প্রকাশিত সংবাদ আমার দৃষ্টি গোচর হওয়ায় ইহার একাংশের জোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি আমি নি¤œ স্বাক্ষরকারী।
আমাকে জড়িয়ে যে সব তথ্য ছাপানো হয়েছে সবই মিথ্যা ও ভিত্তিহীন। আমি কখনো কোন সময় হুন্ডি ও ইয়াবা ব্যবসায় জড়িত ছিলাম না বর্তমানেও নেই।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটক বাবুল ও হেলাল স্বীকারোক্তি মূলক জবান বন্দিতে আমার নাম বলেছে বলে সংবাদ পত্রে প্রকাশিত সংবাদ টি সঠিক নহে। কারন আমি আটক বাবুল ও হেলাল কে ছিনিনা এবং তাদের সাথে আমার কোন পরিচয় নেই। ষড়যন্ত্র মূলক আমার নাম ছাপানো হয়েছে।
পরিশেষে উক্ত সংবাদের জোর প্রতিবাদ জানাচ্ছি এবং এহেন সংবাদ পড়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাষনের নিকট আমার অনুরোধ রহিল।

প্রতিবাদকারী
আবু তাহের
পিতা: হাজী আবুল হাসেম
সাং: নিদানিয়া, ইনানী
জালিয়াপালং, উখিয়া।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer