প্রকাশিত: ২৫/০৬/২০১৮ ৮:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩২ এএম

গত ২৪ জুন উখিয়া ক্রাইম নিউজ নামক অনলাইন পোর্টালে হিজলিয়া শীর্ষ ইয়াবা কারবারী মির জাফর অধরা শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হওয়ায় উক্ত মিথ্যা সংবাদে জোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি। প্রকাশিত সংবাদটি বানোয়াট ও ভিত্তিহীন।
আমি কখনো কোন সময় ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলাম না বর্তমানেও নেই। আমি একজন প্রবাসী। দীর্ঘ ৯বছর ৬মাস প্রবাস জীবন অতিবাহিত করেছি। ১৯৯৯ সাল থেকে বিদেশে গমন করি। ওমান, দুবাই ও ইরানে অনেক কষ্ট ও শ্রম দিয়ে অর্জিত অর্থ সংচ য় করে নিজেকে প্রতিষ্ঠিত করার সাধনা করেছি। বিদেশে গিয়ে শ্রমের বিনিময়ে আয়কৃত অর্থ দিয়ে বর্তমানে নিজ গ্রামে ছোটখাট ব্যবসা বানিজ্য সহ পরিবহন ব্যবসা নিয়োজিত হয়।
সুপারি ব্যবসা সহ পরিবহন ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে সাধারণ দশজনের মত সংসারে ব্যয় নির্বাহ সহ সম্মানের সহিত চলাফেরা করতেছি। আমার চলাফেরা সমাজের কুচত্রী মহলের সহ্য হয়নি।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাকে ইয়াবা ব্যবসায়ী আখ্যায়িত করে অনলাইনে ছবি সহ সংবাদ ছাপানো দু:খ জনক। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি কখনো ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলাম না। উক্ত ব্যবসা আমি ব্যক্তি গত ভাবে ঘৃনা করি।
বাস্তব ঘটনা হচ্ছে এলাকায় জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয় প্রতিপক্ষ গং পরিকল্পিত ভাবে আমাকে হয়রানী ও সমাজে ভাবমূর্তি ক্ষূন্ন করার কু মানষে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে। অথচ এধরনের কোন অবৈধ কাজে আমি জড়িত থাকার প্রশ্নই উঠেনা।
এ দিকে উখিয়া ক্রাইম নিউজ অনলাইনে ২৫ জুন প্রকাশিত র‌্যাবের হাতে ২০ হাজার পিছ ইয়াবা সহ আটক ৪-মির জাফর অধরা আরও একটি সংবাদ পরিকল্পিত ভাবে ছাপানো হয়। আটক উখিয়া কলেজের ছাত্র ইফতেখারুল ইসলাম হিমুকে আমি কখনো দেখিনাই এবং ছিনিনা। এর পরও শত্র“ পক্ষ ষড়যন্ত্র মূলক ভাবে আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করেছে। যা অনলাইন নিউজের নীতি মালা পরিপন্থি এবং মানহানিকর। কারন ঢাকায় ইয়াবা আটকের বিষয় আমি কিছুই জানিনা। কেবল পারিবারিক দ্বন্দ ও জায়গা জমি বিরোধকে কেন্দ্র করে প্রতি পক্ষ গং আমাকে হয়রানী ও মানসম্মান নষ্ট করার জন্য এহেন মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে যাচ্ছে। আমি এ সব ভিত্তিহীন সংবাদের জোর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি পাশাপাশি উক্ত মিথ্যা সংবাদ পড়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমার অনুরোধ রহিল।

প্রতিবাদ কারী
মির জাফর,
পিতা- মো: শফি
গ্রাম- হিজলিয়া, রাজাপালং
উখিয়া।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer