প্রকাশিত: ১৯/০৯/২০১৮ ৫:২৫ পিএম

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন কৃষক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে দশটার দিকে পিএবি আঞ্চলিক মহাসড়কে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের সীমান্ত সেতু এলাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।

নিহত কৃষকের নাম মো. ইব্রাহিম প্রকাশ লেদু মিয়া (৫৫)। তিনি পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের আলেকদিয়া পাড়ার মৃত কবির আহমদের ছেলে। এ ঘটনা বাসের আরো তিন যাত্রী আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

চট্টগ্রামের বাঁশখালী থেকে পেকুয়াগামী বাসের কয়েকজন যাত্রী জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়া বাসটি চালাচ্ছিলেন সহকারি জসিম উদ্দিন। ফিটনেসও নেই বাসটির।

পেকুয়া টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানান, স্পেশাল সার্ভিস নামক বাসটি বাঁশখালী থেকে টৈটং সীমান্ত সেতু পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কের পাশে খাদে উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ধানক্ষেতে কর্মরত কৃষক মো. ইব্রাহিম প্রকাশ মারা যান।

পেকুয়া থানার পুলিশ ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ইউএনওর নেতৃত্বে পুলিশ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজনের সাহায্যে বাসটি সড়কে তোলা হয়। এরপর সেখান থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। তবে বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...