প্রকাশিত: ২৬/০৫/২০১৮ ৪:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৬ এএম

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:

পেকুয়ায় বাড়ীর ছাদ থেকে পা পিছলে পড়ে মোহাম্মদ রিয়াদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫মে) রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রিয়াদ পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা এলাকার জহিরুল ইসলামের ছেলে।

নিহতের ভাই মোঃ জুনাইদ বলেন, বৃহস্পতিবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির ছাদে খেলতে যায় রিয়াদ। এসময় সে খেলার ছলে সেখান থেকে পা পিছলে পড়ে যায়। এতে সে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পায়। স্থানীয়দের সহায়তায় আমরা তাকে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। কিন্তু উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। পরে একইদিন রাত দেড়টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। নিহতের লাশ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

পাঠকের মতামত

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer