প্রকাশিত: ১৬/০২/২০১৭ ৪:৪৪ পিএম

মো: ফারুক,পেকুয়া::

কক্সবাজারের সদরের নাজিরার টেক এলাকার নুরুল আলমের পুত্র মীর কাশেম নামের এক গাড়ি চালককে পেকুয়া চৌমহুনীতে মাঝ রাস্তায় প্রকাশ্যে কানধরে সিজদা করিয়ে চরম নাজেহাল করলেন এসআই তওহীদুল ইসলাম। ১৬ ফেব্রুয়ারী বেলা ১১ টায় সদর চৌমহুনী চৌ-রাস্তার মোড়ে শতশত স্থানীয় মানুষের সামনে তিনি এ কান্ডটি ঘটায়। এ ঘটনায় পুরো উপজেলায় সমালোচনার ঝড় বইছে। এছাড়াও শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও এস আই তওহীদুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী ওঠেছে।

ভুক্তভোগী মীর কাশেম বলেন, আমি কক্সবাজার থেকে মালবোঝাই ট্রাক গাড়ি নিয়ে পেকুয়া চৌমহুনী হয়ে চট্টগ্রামের উদ্দ্যেশে যাচ্ছিলাম। পথিমধ্যে আমাকে পিছন থেকে ডাক দিয়ে থামায় এক লোক। কাছে আসতে দেখলাম তিনি পুলিশের লোক। পুলিশ দেখে আমি গাড়ি থেকে নামতেই বিভিন্ন অজুহাত সুষ্টি করে আমাকে কানধরে সিজদার নির্দেশ দেয়। এতে আমি আপত্তি করলে তিনি অস্ত্রের ভয় দেখিয়ে আমাকে শত শত মানুষের সামনে কানধরিয়ে রাস্তার মাঝখানে সিজদা করায়। এ ঘটনার আমি সুষ্ঠ বিচার দাবী করছি।
এ বিষয়ে এসআই তওহীদুল ইসলাম এর মুঠোফোন বন্ধ থ্কাায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer